ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে সোমবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা, ৪৯৭ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৮২৫ গ্রাম গাঁজা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন, দুই বোতল বিদেশি মদ ও ১৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑